হাই ফ্রি ফায়ার গেমারস্, ফ্রি ফায়ার নিয়ে আসলো আরও একটি OP ক্যারেক্টার ক্লু (Clu) এবং এই ক্যারেক্টারটা দেওয়া হচ্ছে একদম ফ্রিতে, মাত্র ৩০০ ডায়মন্ড টপআপ করলে। অনেকেই অলরেডি ক্যারেক্টারটি নিয়ে নিয়েছেন আবার অনেকে ক্যারেক্টারটি নিয়ে সংশয়ে আছেন। আসা করি এই পোস্টটি পড়লে আপনি মোটামুটি ধারনা পেয়ে যাবেন এই ক্লু (Clu) ক্যারেক্টার ব্যাপারে। নতুন এই ক্লু ক্যারেক্টারের স্কিল এক্টিভ স্কিল।আমরা OB22 প্যাচ আপডেটের পর দেখতে পেরেছিলাম একটি ক্যারেক্টারের এক্টিভ স্কিল অন্য ক্যারেক্টারে ইকুইপ করা যায়। মানে আপনি কেইলি বা হায়াতো-তে আলোকের স্কিল সেট করতে পারবেন। তবে আপনি এই ক্লু ক্যারেক্টারের স্কিল নিয়ে খেললে এর সাথে আলোক এর স্কিল নিয়ে খেলতে পারবেন না, যা আলোক নিয়ে খেলা প্লেয়ারদের জন্য অসুবিধার, কারন আলোক স্পিড আর হিলিং এর কাজে আসে। যাই হোক চলে যাচ্ছি ক্লু এর স্কিলের বিস্তারিতে। ক্লু এর স্কিল ক্লু এর স্কিল হচ্ছে এটি তার আশেপাশের সর্বোচ্চ ৫০ মিটার ব্যাসার্ধে থাকা এনিমিদের স্পট করবে এবং তা মিনি ম্যাপে শো করবে স্ক্যানারের মতো। এই স্কিল ৭ সেকেন্ড পর্যন্ত থাকে এবং কুলডাউন ৫০ সেকেন্ড অর্থাৎ ৫০ সেকেন্ড পরে আপনি...
The post page will automatically be centred or full and the sidebar will be hidden, this feature is useful for making readers focus more on the content as well as making posts more comfortable to read. Big platforms like medium.com also use this layout. Instead of providing space for the sidebar, the space on the page is more used as a break for the reader's eyes, as you know too many layouts can make the eyes tired faster. You can activate this feature by adding the 'Fullpage' label to the post, you can change this label later as you wish. Sample text to extend content Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin vestibulum dignissim diam, et efficitur felis commodo et. Mauris vel diam pellentesque lorem lacinia luctus. Nulla quam magna, pharetra in ultrices at, condimentum id tellus. Sed suscipit sapien sed turpis ultrices viverra. Ut quis dui sed odio sollicitudin fermentum. Aliquam vitae metus laoreet, dapibus enim sit amet, feugiat lorem. Sed in dui ...
[আই সি টি-একাদশ দ্বাদশ শ্রেনি ]৩য় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস [পর্ব-২]
গত পর্বে আলোচনা করেছিলাম সংখ্যা পদ্ধতি, পজিশনাল ও নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকে পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতির স্ট্রাকচার, অংকের মান কিভাবে নির্ধারিত হয়, তার ধারণা দেওয়ার চেষ্টা করবো।
সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ হচ্ছে ঐ পদ্ধতিতে ব্যবহৃত মোট ইউনিক (অনন্য) অংক বা চিহ্ন সমূহের সংখ্যা । পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ n হলে, ০ (শূন্য) সহ মোট n টি ইউনিক চিহ্ন ব্যবহৃত হয় । ভিত্তি বা বেজের উপর নির্ভর করে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে ৪ ভাগে ভাগ করা হয়েছে । যথাঃ
দশমিক বা ১০ ভিত্তিক ( Decimal )
বাইনারি বা দুই ভিত্তক (Binary )
অক্ট্যাল বা আট ভিত্তিক ( Octal )
হেক্সা ডেসিমেল বা ১৬ ভিত্তিক ( Hexadecimal )
তবে এর মানে এই নয় যে, এই চার ধরন ছাড়া অন্য ভিত্তির সংখ্যা হতে পারে না। চার, ছয়, সাত, চৌদ্দ ইত্যাদি যেকোনো সংখ্যক ভিত্তির সংখ্যা থাকতে পারে। ভিত্তির তারতম্যের কারণে একই সংখ্যার আলাদা মান থাকতে পারে। যেমন, বাইনারি সংখ্যা পদ্ধতিতে "১১" -দ্বারা ডেসিমেল সংখ্যা পদ্ধতির "৩" বুঝায়।
স্থানীয় মান
এক অংকের কোন সংখ্যার মান জানার ক্ষেত্রে স্থানীয় মান জানা ততটা গুরুত্বপূর্ণ না হলেও দুই বা ততোধিক অংকের সংখ্যার মান জানার জন্য স্থানীয় মান জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার । যেমন (দশমিক সংখ্যা পদ্ধতিতে) ২ এর মান ২ (এক অংকের সংখ্যা), এখানে ২ একটি অংক এবং সংখ্যাও বটে। আবার ২৩ এ (দুই অংকের সংখ্যা) ২ - দশক এর ঘরে আছে তাই এখানে ২ এর মান ২০।
অংক হলো কোনো সংখ্যা পদ্ধতির প্রচলিত প্রতীক বা চিহ্ন, আর ঐ সকল প্রতীক দিয়ে সংখ্যা গঠন করা হয়। [গত পোষ্টে বিস্তারিত দেখুন]
তাই একই অংক দিয়ে গঠিত সংখ্যায় অংক সমূহের অবস্থানের উপর নির্ভর করে মানের পরিবর্তন হতে পারে। উদাহরন স্বরূপঃ আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির দু'টি সংখ্যা "৪৫৬" ও" ৫৬৪"। সংখ্যা দু'টি একই অংক অর্থাৎ "৪", "৫", "৬" নিয়ে গঠিত। এখন, প্রথম সংখ্যাটিতে "৬" ১ম বা এককের ঘরে, "৫" ২য় বা দশকের ঘরে ও এবং "৪" ৩য় বা শতকের ঘরে । অন্যদিকে ২য় সংখ্যাটিতে "৪" ১ম বা এককের ঘরে, "৬" ২য় বা দশকের ঘরে ও এবং "৫" ৩য় বা শতকের ঘরে । এখানে,সংখ্যা দু'টির মধ্যে ২য় সংখ্যাটির সর্বোচ্চ গুরুত্বের অংক ১ম সংখ্যাটির সর্বোচ্চ গুরুত্বের অংকের চেয়ে বেশি তাই ২য় সংখ্যাটি তুলনামূলক ভাবে বড় । অর্থাৎ সংখ্যা দু'টির স্থানীয় মানের প্রভাবে সংখ্যার মোট মানের উপর প্রভাব ফেলেছে । নিম্নে সংখ্যা দু'টিকে গাণিতিকভাবে প্রকাশ করা হলঃ
৪৫৬=৪*১০০+৫*১০+৬*১ বা,৪৫৬=৪*১০২+৫*১০১+৬*১০০
এবং, ৫৬৪=৫*১০০+৬*১০+৪*১ বা,৫৬৪=৫*১০২+৬*১০১+৪*১০০
উপরের উদাহরন দু'টিতে সমান চিহ্নের বাম পাশের সংখ্যাটি হল দশমিক মান এবং ডান পাশের সংখ্যাটি হল সংখ্যাটির বিশ্লেষিত গাণিতিক রূপ । উল্লেখ্য, দশমিক হতে সংখ্যাটির যত বামে যেতে থাকবে, সংখ্যার ভিত্তির ঘাত (পাওয়ার) তত বৃদ্ধি পাবে (ক্রমানুসারে)। অর্থাৎ,
কোন সংখ্যার র্যাডিক্স পয়েন্টের বামের সংখ্যার মান = k*np-১+k*np-১+k*np-১+.............[সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা পর্যন্ত] এবং র্যাডিক্স পয়েন্টের ডানে সংখ্যার মান হবে, k*n-p+k*n-p+k*n-p+................[সর্বনিম্ন গুরুত্বর অংক পর্যন্ত]
এখানে,
k = অংকের নিজস্ব মান, n = ভিত্তি, p = অবস্থান।
সহজ ভাষায় র্যাডিক্স পয়েন্ট হলো দশমিক বা পয়েন্ট [গত পোষ্টে বিস্তারিত দেখুন]
[নোটঃ র্যাডিক্স পয়েন্টের বাম পাশে সংখ্যার p - এর মান এবং ডান পাশের সংখ্যার p - এর মান ১ থেকে শুরু হবে । এভাবে যেকোন পজিশনাল সংখ্যার মান নির্ণয় করা যায়]
সারসংক্ষেপ
একনজরে দেখে নিন যা যা ছিলো আজকের পোষ্টে
আগামী পর্বে থাকছেঃ
দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal )
বাইনারি সংখ্যা পদ্ধতি ( Binary )
অক্ট্যাল সংখ্যা পদ্ধতি ( Octal )
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি ( Hexadecimal )
নিজে করো
আমাদের হাতে ১০ টি আঙ্গুল বলে আমরা দৈনন্দিন জীবনে দশ ভিত্তিক সংখ্যা ব্যবহার করে থাকি। হাজার আলোক বর্ষ দূরে বসবাসরত (কাল্পনিক) উন্নত কাল্পনিক প্রাণীরাও তাদের হাতের আঙ্গুল সংখ্যক ভিত্তি ব্যবহার করে। আমাদের সংখ্যা পদ্ধতির ৮৪৩ তাদের সংখ্যা পদ্ধতির ৪৪৩ বুঝায়
প্রশ্নঃ তাদের হাতের মোট অঙ্গুল কয়টি। (রেফারেন্স - নিউরনে আবারও অনুরণন)
এখানে, (৮৪৩)১০ = (৪৪৩)n বা, ৮৪৩ = ৪*n২ + ৪*n১ + ৩*n০ বা, ৮৪৩ = ৪*n২ + ৪*n + ৩ [a১ = a, a০ = ১] বা, ৮৪০= ৪*n২ + ৪*n বা, ২১০ = n২ + n বা, n২ + n - ২১০ = ০ বা, n২ + ১৪*n - ১৫*n - ২১০ = ০ বা, n (n+১৪) - ১৫ (n+১৪) = ০ বা, (n+১৪) (n-১৫) = ০ বা, n = ১৪, -১৫ উত্তরঃ ১৪ টি আঙ্গুল (যেহেতু আঙ্গুলের সংখ্যা ঋণাত্মক হতে পারে না)
পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের লিখা টিউটোরিয়াল আমাদের ব্লগে পাবলিশ করতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন।
About the Author
Hey there! I'm Munna, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser. The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.