We are making major changes to this site. Reach us if you are facing any issue by clicking on Report. Contact US!

কিভাবে আপনার স্মার্টফোনটি ফ্লাশ দিবেন বা ফ্যাক্টরি ভার্সনে রিসেট করবেন? জেনে নিন বিস্তারিত!





ন্ধুরা, আজকে আমি শেয়ার করব কিভাবে SP FLASH TOOL ব্যবহার করে আপনার স্মার্টফোনটি (Mtk Based)ফ্যাক্টরি ভার্সনে রিসেট করবেন |তার আগে চলুন জেনে নেওয়া যাক কখন ফোন ফ্যাক্টরি রিসেট করার প্রয়োজন পরে?

 1.ফোনটি রুট থাকলে এবং ফার্মওয়ার এর কোন প্রয়োজনীয় ফাইল ডিলেট হয়ে গেলে, 
 2.বুটলুপ/সফটব্রিক/No Command Error/ফোন স্লো হয়ে গেলে/বা ফোন এ হিডেন ম্যালওয়ার ইত্যাদি কারণে,

 তো চলুন দেখে নেওয়া যাক কি কি প্রয়োজন পরবে-
1.একটি পিসি,
2. SP Flash tool latest version
3.ম্যানুয়ালি ইনস্টল করা VCOM Driver (Search on Google "VCOM Driver for your phone model or mtk chip no" for example VCOM Driver for Mtk6582)
4. USB ক্যাবল (আপনার ফোনের সাথেরটা),
5.অফিশিয়াল ফ্লাশ ফাইল/স্টক রম,
6.এবং আপনার ফোন ( Mediatek )।

ধাপ ১: প্রথমে আপনার ফোনের মডেলের VCOM Driver Google থেকে ডাউনলোড করে পিসিতে ইনস্টল করে নিন, এবং আপনার ফোনের অফিশিয়াল ফ্লাশ ফাইলটা সংগ্রহ করে নিন অথবা ডাউনলোড করে নিন। জিপ ফাইল আকারে থাকলে তা এক্সট্রাক্ট করে নিন।

ধাপ ২: এবার এখান থেকে SP Flash Tools এর সাম্প্রতিক ভার্সন ডাউনলোড করে নিন।

ধাপ ২: এটি একটি পোর্টেবল সফটওয়্যার তাই আপনি ইনস্টল করা ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। ওপেন এজ এডমিনিস্ট্রেটর (Open As Administer) এ ক্লিক করুন। এবার উপরের চিত্রের মত ডাউনলোড অনলি ( Download Only ) দিয়ে Scatter File টির পাথ সিলেক্ট করুন। [ ফার্মওয়্যার ফাইলের ভিতর .Scatter নামে ৮-১৭ কেবির ফাইল আছে ]

ধাপ ৩: উপরের চিত্রের মত সবগুলো বক্স চেক/মার্ক করা আছে কিনা দেখুন। না থাকলে সবগুলো বক্স চেক/মার্ক করে দিন।
ধাপ ৪: এবার আপনার ফোনটি পাওয়ার ডাউন করে ফেলুন এবং সম্ভব হলে ব্যাটারি খুলে ফেলুন। এরপর USB Cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন। ( ফোনের ব্যাটারিতে অন্তত ৪০% চার্জ রাখবেন )

ধাপ ৫: এবার ফোনের V+ এবং V- বোতম দুটি একসাথে চেপে ধরুন এবং SP Flash Tools এ ডাউনলোড আইকনে ক্লিক করুন। SP Flash Tools আপনার ফোনের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। যদি আপনার ফোন খুজে না পা তাহলে আবার ফোনের V+ এবং V- বোতম দুটি একসাথে চেপে ধরুন। ফোন কানেক্ট হওয়ার সাথে সাথে ফ্লাশ শুরু হবে। আপনি চাইলে যেকোন মুহূর্তে ফ্লাশ ক্যানসেল করতে পারবেন। এজন্য স্টপ ( Stop ) আইকনে ক্লিক করুন।কখনই সরাসরি USB Cable ডিসকানেক্ট করবেন না। ফ্লাশ সম্পন্ন হতে কিছু সময় নিবে। ফার্মওয়্যার ফ্লাশ হয়ে গেলে নিচের মত উইন্ডো ডিসপ্লে হবে।

ধাপ ৬: এবার উইন্ডো ক্লোজ করে ফোনের USB ডিসকানেক্ট করুন,এবং SP Flash Tools ক্লোজ করুন।এবার আপনার ফোনটি চালু করুন। প্রথমবার চালু হতে এটি ৩-৮ মিনিট পর্যন্ত সময় নিতে পারে।

নোট: এই পদ্ধতিতে ফোনের ভার্সন আপডেটও করা সম্ভব। সেক্ষেত্রে SP Flash Tools এ ডাউনলোডের ( Download ) জায়গায় আপডেট ( Update ) দিতে হবে।


About the Author

Hey there! I'm Munna, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

إرسال تعليق

All Posts are Protected By DMCA Reproduction in Any Form is Strictly Prohibited!

DMCA.com Protection Status

© Advance UI ‧ All rights reserved.

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.