হাই ফ্রি ফায়ার গেমারস্, ফ্রি ফায়ার নিয়ে আসলো আরও একটি OP ক্যারেক্টার ক্লু (Clu) এবং এই ক্যারেক্টারটা দেওয়া হচ্ছে একদম ফ্রিতে, মাত্র ৩০০ ডায়মন্ড টপআপ করলে। অনেকেই অলরেডি ক্যারেক্টারটি নিয়ে নিয়েছেন আবার অনেকে ক্যারেক্টারটি নিয়ে সংশয়ে আছেন। আসা করি এই পোস্টটি পড়লে আপনি মোটামুটি ধারনা পেয়ে যাবেন এই ক্লু (Clu) ক্যারেক্টার ব্যাপারে। নতুন এই ক্লু ক্যারেক্টারের স্কিল এক্টিভ স্কিল।আমরা OB22 প্যাচ আপডেটের পর দেখতে পেরেছিলাম একটি ক্যারেক্টারের এক্টিভ স্কিল অন্য ক্যারেক্টারে ইকুইপ করা যায়। মানে আপনি কেইলি বা হায়াতো-তে আলোকের স্কিল সেট করতে পারবেন। তবে আপনি এই ক্লু ক্যারেক্টারের স্কিল নিয়ে খেললে এর সাথে আলোক এর স্কিল নিয়ে খেলতে পারবেন না, যা আলোক নিয়ে খেলা প্লেয়ারদের জন্য অসুবিধার, কারন আলোক স্পিড আর হিলিং এর কাজে আসে। যাই হোক চলে যাচ্ছি ক্লু এর স্কিলের বিস্তারিতে। ক্লু এর স্কিল ক্লু এর স্কিল হচ্ছে এটি তার আশেপাশের সর্বোচ্চ ৫০ মিটার ব্যাসার্ধে থাকা এনিমিদের স্পট করবে এবং তা মিনি ম্যাপে শো করবে স্ক্যানারের মতো। এই স্কিল ৭ সেকেন্ড পর্যন্ত থাকে এবং কুলডাউন ৫০ সেকেন্ড অর্থাৎ ৫০ সেকেন্ড পরে আপনি...
The post page will automatically be centred or full and the sidebar will be hidden, this feature is useful for making readers focus more on the content as well as making posts more comfortable to read. Big platforms like medium.com also use this layout. Instead of providing space for the sidebar, the space on the page is more used as a break for the reader's eyes, as you know too many layouts can make the eyes tired faster. You can activate this feature by adding the 'Fullpage' label to the post, you can change this label later as you wish. Sample text to extend content Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin vestibulum dignissim diam, et efficitur felis commodo et. Mauris vel diam pellentesque lorem lacinia luctus. Nulla quam magna, pharetra in ultrices at, condimentum id tellus. Sed suscipit sapien sed turpis ultrices viverra. Ut quis dui sed odio sollicitudin fermentum. Aliquam vitae metus laoreet, dapibus enim sit amet, feugiat lorem. Sed in dui ...
যেভাবে কেইলি দ্যা সুইফট আনলক করবেন এবং এর এবিলিটি সম্পর্কিত বিস্তারিত পোস্ট
আজকে বন্ধুরা আলোচনা করবো কিভাবে ফ্রি ফায়ারের জনপ্রিয় একটি ক্যারেক্টার কেইলিকে কিভাবে এওকেন (Awaken) করবেন। এওকেন করা কেইলিকে আসলে কেইলি দ্যা সুইফট বা এলিট কেইলি বলে। পোস্টে সেই সাথে থাকছে এই দুইটি ক্যারেক্টারের স্কিল এর মধ্যে তুলনা এবং এই দুটি ক্যারেক্টারের মধ্যে কোনটি কখন কাজে আসে, কোনটি বেশি ফাস্ট ইত্যাদি খুঁটিনাটি সম্পর্কে।
সবার আগে যারা নতুন প্লেয়ার তাদের জন্য জানিয়ে রাখি, কেইলি ফ্রি ফায়ারের স্প্রিন্ট করা ফাস্ট ক্যারেক্টার গুলোর মধ্যে একটা। অনান্য ফার্স্ট ক্যারেক্টারের মধ্যে রয়েছে আলোক, জোসেফ, ক্যারোলিন, এছাড়াও নতুন কিছু ক্যারেক্টারে স্প্রিন্টিং এ্যাবিলিটি রয়েছে। তবে, আলোক তার এক্টিভ স্কিলের সময় সময় স্প্রিন্ট স্পিড ১৫% পর্যন্ত, জোসেফ ড্যামেজ নেওয়ার সময় ২০% পর্যন্ত ও ক্যারোলিন শর্টগান হাতে থাকা অবস্থায় ৮% পর্যন্ত স্পিড বাড়ালেও কেইলি কিন্তু সবসময়ই ৬% পর্যন্ত স্পিড বাড়াবে। ফলে প্রায় সব প্লেয়ারই কেইলির স্কিল ইকুইপ করে রাখে। যাইহোক কেইলি নিয়ে খেলার এডভান্টেজ গেম খেলার সময়ই বুঝবেন। এবার আসা যাক মূল পোস্টে অর্থাৎ এলিট কেইলি বা কেইলি দ্যা সুইফট নিয়ে।
কেইলি দ্যা স্যুইফট
নিচে কেইলি দ্যা সুইফট আনলক করার পর যে লুক দেখতে পারবেন তা দেখানো হলো।
কেইলি দ্যা সুইফটের স্কিল
"I am fast, I'm really fast"- বললেও এলিট কেইলি কিন্তু আসলে কেইলির মতো ফাস্ট না। এলিট কেইলির মূল স্কিল হলো এটি প্রতি ৭ সেকেন্ড দৌড়ানোর পর এর স্কিল এক্টিভ হবে এবং তা ৫ সেকেন্ড পর্যন্ত থাকবে। এই ৫ সেকেন্ড প্রথম দুই শটে ১২০% করে ড্যামেজ হবে। ফলে ওপি (OP) গানের ড্যামেজ আরও ওপি করে দিবে এটি। যারা রাশ (Rush) গেম প্লে পছন্দ করেন তাদের জন্য এলিট কেইলি কাজে আসবে।
আপডেটঃ সাম্প্রতিক একটি আপডেটের পর যেকোনো এওকেন করা ক্যারেক্টারের যেকোনো একটি এবিলিটি ইকুইপ করলে মূল এবিলিটির পাশাপাশি এওকেনড এবিলিটিও উপভোগ করতে পারবেন। মানে একটি স্লটেই দুটো এবিলিটি
কেইলিকে এলিট কেইলিতে রূপান্তর
কেইলিকে এলিট কেইলিতে রূপান্তর করতে হলে আপনাকে উপরের ছবিতে দেওয়া কেইলির এওকেনিং মিশনগুলা খেলতে হবে। অনেক ইউটিউবার দেখলাম বললো যে এওকেনিং শার্ড থাকলেই নাকি ক্যারেক্টার এওকেন করা যায় যা সম্পূর্ণ ভুল তথ্য। নিচের ছবিতে দেখুন আমার কাছে আগে থেকেই দুটো শার্ড আছে কিন্তু আমি কেইলি এওকেন করতে পারছি না।
আপডেটঃ বর্তমানে ক্যারেকটার এওকেন করতে আপনাকে ঐ ক্যারেক্টার ইকুইপ করে ডেইলি মিশন খেলতে হবে। ক্যারেকটার আনলক ও লেভেল আপ করতে ঐ ক্যারেক্টারের এওকেনিং শার্ড লাগবে। যা ডেইলি এওকেন মিশনে পাবেন।
কিভাবে এওকেন শার্ড পাবেন তা পোস্টের শেষের অংশে দিয়ে দিবো, চলে আসি কেইলির মিশন সম্পর্কে। এই মিশন গুলো হলো কেইলিকে নিয়ে আপনাকে
৪০০ কিলোমিটার দৌড়াতে হবে (আগে ৬০০ কিমি ছিলো)
২০০ এনিমি মারতে হবে
২০ টা ম্যাচ জিততে হবে অর্থাৎ Booyah আনতে হবে
১০০ টা ম্যাচ ফ্রেন্ডের সাথে খেলতে হবে
নতুন আপডেটের পর প্রতিদিন নতুন এওকেন মিশন আসবে, সেগুলো কম্প্লিট করতে হবে।
এক্ষেত্রে আবারও বলে রাখি কেইলিকে নিয়ে খেলতে হবে, কেইলির স্কিল অন্য ক্যারেক্টারে ইকুইপ করে খেললে হবে না। দ্রুত মিশন কম্প্লিট করতে ক্ল্যাশ স্কোয়াড খেলতে পারেন। আর যদি বোম স্কোয়াডের ইভেন্ট থাকে তাহলে ঐটাই খেলবেন, কারণ বোম স্কোয়াডে প্রতি রাউন্ডে ১ কিমি করে কাউন্ট হয়। তাছাড়াও র্যাংক আর ক্ল্যাসিক দুটাই কাউন্ট হবে তাই চিন্তার কিছু নেই (শুধু কাষ্টম রুম কাউন্ট হবে না)। সবগুলা মিশন কমপ্লিট করে ক্লেইম করবেন নিচের মতো করে। ক্লেইম করার সাথে সাথে কেইলি দ্যা সুইফটের ক্যারেক্টার ফ্র্যাগমেন্ট পেয়ে যাবেন ১২৫ টা করে যা আপগ্রেডে কাজে আসবে। এবং শেষ মিশন ক্লেইম করার সাথে সাথে নিচের মতো করে এওকেনিং (Awakening) অপশন আসবে
সেখানে ক্লিক করলে আপনাকে দেওয়া হবে কেইলি দ্যা সুইফট।
এবং এরপর কেইলি দ্যা সুইফটের বান্ডেল
এবং একটি এওকেনিং শার্ড (Awakening Shard)
আর হ্যাঁ, এর সাথে সাথে কেইলির এলিট কেইলি হওয়ার স্টোরিগুলোও আনলক হবে। এখন নিচে দেখুন আমার কাছে ৩ টি শার্ড আছে, অর্থাৎ একটি নতুন শার্ড যোগ হয়েছে।
এবার লবিতে এসে ক্যারেক্টার এ যান এবং কেইলিতে ডুকুন, নিচের মতো কেইলির দুটি এভাটার দেখতে পাবেন প্রথমটি সিলেক্ট করে কেইলিকে নিতে পারবেন এবং দ্বিতীয়টি সিলেক্ট করে কেইলি দ্যা সুইফট বা এলিট কেইলিকে নিতে পারবেন।
এলিট কেইলিকে আপগ্রেড করতে এওকেনিং শার্ড লাগবে
লেভেল ২ এ নিতে ১ টি
লেভেল ৩ এ নিতে ২ টি
লেভেল ৪ এ নিতে ২ টি করে শার্ড লাগবে।
এছাড়াও কেইলি দ্যা সুইফটের ক্যারেক্টার ফ্র্যাগমেন্ট লাগবে যা আপনি এলিট কেইলিকে নিয়ে বা তার স্কিল নিয়ে খেললে পাবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার কাছে ইউনিভার্সাল ফ্র্যাগমেন্ট থাকলেও তা আপনি এলিট কেইলির ফ্র্যাগমেন্টে রূপান্তর করতে পারবেন না। যেহেতু আমার এলিট কেইলি ৩ লেভেলের তাই আমি শিওর বলতে পারছি না ম্যাক্স করতে মোট কয়টা শার্ড লাগতে পারে।
কিভাবে পাবেন এওকেনিং শার্ড?
আপনি ফায়ার ব্যাজ কালেক্ট করার মাধ্যমে শার্ড পেতে পারেন এর জন্য আপনাকে ২৫০ টি ব্যাজ কালেক্ট করতে হবে। তারপর নিচের মতো করে শার্ড ক্লেইম করতে পারবেন। (আমি এলরেডি ক্লেইম করে ফেলেছি তাই টিক চিহ্ন দেখাচ্ছে)
নিশ্চয় এলিট কেইলি বা কেইলি দ্যা সুইফট নিয়ে আপনাদের যা যা জানার ছিলো পোস্টে দেওয়া হয়েছে এবং যদি কিছু বাদ পরে যায় তাহলে কমেন্টে জানাবেন।
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser. The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.