We are making major changes to this site. Reach us if you are facing any issue by clicking on Report. Contact US!

Best Canva Alternative Websites

Best Canva Alternative Sites

Best Canva Alternative Websites
Best Canva Alternative Websites

আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনের হয়ে থাকেন,কিংবা আপনার ব্লগের অথবা ইউটিউব ভিডিও এর জন্য থাম্বনেইল বানিয়ে থাকেন,তবে অবশ্যই Canva এর নাম শুনেছেন।Canva হলো একটি গ্রাফিক্স ডিজাইনার অনলাইন টুল।যেটি দিয়ে সহজেই অনেক ধরনের ডিজাইন করা যায়।সকল গ্রাফিক্স ডিজাইনের এর প্রথম পছন্দ Canva ।কিন্তু এই অনলাইন গ্রাফিক্স ডিজাইনিং টুলটি ব্যবহার করতে হলে বেশ ভালো পরিমাণে টাকা খরচ করতে হবে।

আমরা যারা বিগীনার,তাদের ব্যয়বহুল এই টুলটির সাবস্ক্রিপশন টাকা দিয়ে কিনে ব্যবহার করার সামর্থ থাকে না। যার ফলে অনেকেই অনলাইন থেকে Canva এর অনেক মোড ভার্সন ডাউনলোড করে থাকে।কিন্তু এসব মোড অ্যাপে থাকে ভাইরাস।যা আমাদের ব্যক্তিগত ডাটা আমাদের অগোচরেই চুরি করে নেয়।ফলে হতে হয় বিভিন্ন হ্যাকিং এর শিকার।তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বেশ কিছু ভালো Canva Alternative Site , যেগুলো আপনি ফ্রী ব্যবহার করতে পারবেন।

Crello

Crello

আমাদের এই Canva Alternative Website এর লিস্টের প্রথমেই রয়েছে Crello । Crello কে Best Canva Alternatives বলা হয়ে থাকে।কারণ Canva এবং Crello এর প্রায় ৯০% টেমপ্লেট, এলিমেন্টস একই।তবে টেমপ্লেট এর দিক দিয়ে Crello এগিয়ে রয়েছে।Crello টুলটিতে রয়েছে সোশ্যাল মিডিয়া,অ্যাডস,ব্যানার,প্রোফাইল পিকচার,কাভার ফটো ইত্যাদি সহজেই ডিজাইন করার জন্য রেডিমেট টেমপ্লেট।যেগুলোর সাহায্যে আপনি সহজেই আপনার ব্লগ কিংবা ইউটিউব ভিডিও এর থাম্বনেল বানাতে পারবেন।Crello তে রয়েছে প্রায় ২৫,০০০ এর ও বেশী রেডিমেট টেমপ্লেট এবং ৯,০০০ এর ও বেশী এনিমেটেড টেমপ্লেট।যা তারা প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে।

Best Canva Alternative Site এর মাঝে তাই Crello কে আপনি বেছে নিতে পারেন।আপনি প্রতি মাসে ৫টি ডিজাইন ফ্রী ডাউনলোড করতে পারবেন Crello থেকে।

Fotoram

Fotoram

Best Canva Alternatives এর আমাদের আজকের এই লিস্টের দ্বিতীয় নাম্বারে রয়েছে Fotoram । Fotoram হলো একটি অনলাইন ফটো এডিটর ওয়েবসাইটে যেটিতে আপনি ফ্রীতেই ফটো এডিট করতে পারবেন,College Make করতে পারবেন, Art Photo Maker পাবেন।এই ফ্রী টুলটি দিয়ে আপনি আপনার ছবির আকার,রং,ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন।রয়েছে ফটো ক্রপ করার সুবিধা।সঙ্গে পাবেন ফ্রী ফটো ইফেক্ট,যেগুলো দিয়ে আপনি আপনার ছবি অনেক সুন্দর ভাবে এডিট করতে পারবেন।Fotoram এর Art Photo Maker টুলটি অনেক সুন্দর ভাবে আপনার ছবি একদম আর্টিস্ট এর মত বানিয়ে দিবে।

কিছু অনলাইন ফটো এডিটিং ওয়েবসাইটে ডিজাইন কিংবা ডিজাইন করা ছবি ডাউনলোড করতে উক্ত ওয়েবসাইটে একাউন্ট খুলতে হয়।কিংবা এই Fotoram ওয়েবসাইটে আপনাকে ফটো এডিট কিংবা ডাউনলোড করার জন্য কোনো একাউন্ট খুলতে হবে না কিংবা কোনো অর্থ খরচ করতে হবে না।এই টুলটি সম্পূর্ণ ফ্রী একটি টুল।তাই একে আমি Canva Alternative Site এর লিস্ট দ্বিতীয়তে রেখেছি।

Snappa

Snappa

আমাদের এই ক্যানভা অল্টারনেটিভ সাইট এর লিস্টের তৃতীয়তে রয়েছে Snappa । Snappa হলো Canva এর বিকল্প আরেকটি অনলাইন গ্রাফিক্স ডিজাইনিং টুল।যেটি দিয়ে আপনি আপনার ব্লগের কিংবা ইউটিউব এর জন্য সহজেই থাম্বনেইল বানাতে পারবেন।চাইলে এটির রেডিমেট টেমপ্লেট দিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া কিংবা বিজ্ঞাপনের জন্য গ্রাফিক্স বানাতে পারবেন।Snappa এর সবথেকে ভালো ব্যাপার হলো এর ফটো এডিটর।একদম সিম্পল এবং মিনিমালিস্টিক একটি ফটো এডিটর।Canva এর অল্টারনেটিভ Snappa ব্যবহার করতে হলে আপনাকে প্রো হতে হবে না।কারণ এর রয়েছে ইউজার ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস।

Snappa থেকে আপনি মাসে ৩টি ডিজাইন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

Easil

Easil

Canva Alternative Sites এর মধ্যে চতুর্থ নাম্বারে রয়েছে বেস্ট একটি ওয়েবসাইট Easil । Easil হলো একটি ড্রাগ ড্রপ ফটো এডিটর ওয়েবসাইট।যেটি দিয়ে ট্রেন্ড এ থাকা সব ডিজাইন প্রফেশনাল ভাবে করতে পারবেন।কারণ,এতে রয়েছে 1000+ প্রফেশনাল ডিজাইন করা টেমপ্লেট।Easil এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে এটি দিয়ে আপনি আপনার ফটোতে Text drop shadow, glow, এবং curved effects অ্যাড করতে পারবেন।এছাড়াও রয়েছে metallic অথবা glitter text mask অ্যাড করার অপশন।Easil দিয়ে আপনি আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব ভিডিও এর জন্য সহজেই থাম্বনেইল বানাতে পারবেন।আপনি চাইলে Easil এর রেডিমেট টেমপ্লেট দিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া কিংবা বিজ্ঞাপনের জন্য গ্রাফিক্স বানাতে পারবেন।

Easil দিয়ে আপনি চাইলেই এনিমেটেড gif তৈরি করতে পারবেন।Easil একটি ফ্রী Canva Alternative Website । তবে আপনি চাইলে এটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে প্রিমিয়াম ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

DesignBold

DesignBold

ক্যানভা বিকল্প ওয়েবসাইটের আমাদের লিস্টে পঞ্চম নাম্বারে রয়েছে একদম Canva এর মত ইউজার ইন্টারফেস সহ DesignBold । DesignBold দিয়ে আপনি Canva এর মত করেই গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন।সাথে পাবেন Adobe Stock এর প্রিমিয়াম ফটোগুলো একদম ফ্রী।এছাড়াও নিত্যনতুন তারা বিভিন্ন টেমপ্লেট আপডেট করে থাকে,যেগুলো দিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া কিংবা আপনার মার্কেটিং এর জন্য গ্রাফিক্স বানাতে পারবেন সহজেই।

DesignBold ফ্রী একটি ওয়েবসাইট।তবে এটি প্রিমিয়াম সাবস্ক্রিপশন অফার করে।যেটি কিনলে আপনি তাদের রিসোর্স এর প্রিমিয়াম ইউজার হতে পারবেন।

Photopea

Photopea

Photopea কে Canva Alternative Sites লিস্টের ষষ্ঠ নাম্বারে রাখার কারণ হলো এটিতে আপনি কোনো রেডিমেট টেমপ্লেট কিংবা গ্রাফিক্স এলিমেন্টস পাবেন না।Photopea হলো একটি ওয়েব বেসড অনলাইন ফটো এডিটর।যেটি আপনাকে কম্পিউটার এর ফটো স্টুডিও এর মত সব ফিচার অফার করে।Photopea দিয়ে আপনি সহজেই মোবাইল দিয়ে পিএসডি ফাইল এডিট করতে পারবেন।যা অন্য কোনো মোবাইল অ্যাপস দিয়ে করা সম্ভব হয় না।

Photopea দিয়ে আপনি যেকোনো ছবি এডিট করতে পারবেন।ওয়েব ডিজাইন করার জন্য বিভিন্ন ফরমাটের ইমেজ দরকার হয়,Photopea দিয়ে আপনি সহজেই যেকোনো ছবি যেকোনো ফরম্যাট এ কনভার্ট করতে পারবেন।পাশাপাশি প্রিমিয়াম ভাবে ছবি এডিটিং করতে পারবেন।আপনি Photopea ওয়েবসাইটটি প্রায় সকল ব্রাউজার থেকে সুন্দর ভাবেই অ্যাকসেস করতে পারবেন।যেমন : Chrome, Firefox, Brave, Opera ইত্যাদি।আপনি Photopea ওয়েবসাইটটি আপনার কম্পিউটার কিংবা মোবাইল যেকোনো ডিভাইস দিয়ে চালাতে পারবেন।

Photopea একটি ফ্রী ওয়েবসাইট।এটি ব্যবহার করার জন্য কোনো টাকা খরচ করতে হবে না।কিন্তু Photopea ওয়েবসাইট ইউজ করার সময় আপনি কিছু বিজ্ঞাপন দেখতে পারবেন।যা থেকে আসা রেভিনিউ তারা তাদের ওয়েবসাইটের আনুসঙ্গিক খরচে ব্যয় করে থাকে।Photopea ওয়েবসাইটটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো একাউন্ট খুলতে হবে না।Photoea দিয়ে সহজেই jgp - png, png - jpg, png - svg , jpg - svg , ইত্যাদি ফরম্যাটে ছবি কনভার্ট করতে পারবেন।

Digifloat

Digifloat

Digifloat আমাদের আজকের এই Canva সেরা বিকল্প ওয়েবসাইট গুলোর লিস্টের মাঝে অন্যতম।Digifloat দিয়ে আপনি আপনার ওয়েবসাইট এবং অ্যাপস এর জন্য UI/UX ডিজাইন করতে পারবেন,মার্কেটিং,লোগো ডিজাইন করার জন্য বিভিন্ন দরকারি গ্রাফিক্স এলিমেন্টস পাবেন এখানে।এটি দিয়ে আপনি আপনার ব্লগের কিংবা ইউটিউব এর জন্য সহজেই থাম্বনেইল বানাতে পারবেন।চাইলে এটির রেডিমেট টেমপ্লেট দিয়ে আপনি আপনার সোশ্যাল মিডিয়া কিংবা বিজ্ঞাপনের জন্য গ্রাফিক্স বানাতে পারবেন।

Digifloat ব্যবহার করতে হলে আপনাকে মাসিক সাবস্ক্রিপশন কিনতে হবে। বিগীনার দের আমি এই ওয়েবসাইটটি সাজেস্ট করবো না।কারণ,এটির মাসিক সাবস্ক্রিপশন প্রাইস $399 । যা একজন বিগীনার এর পক্ষে বহন করা ব্যয়বহুল হয়ে পড়ে।

Conclusion

আজকের এই পোস্টে আমি শেয়ার করেছি Best Canva Alternative Websites ।যেগুলো ব্যবহার করে আপনি Canva এর বিকল্প হিসেবে অনেক এলিমেন্টস এবং টেমপ্লেট ফ্রীতেই ব্যবহার করতে পারবেন।যায় ফলে একজন বিগীনার হিসেবে অনেক বড় পরিমাণের অর্থ খরচ করা থেকে আমরা বেঁচে যাবো। আপনি যদি Canva এর বিকল্প ওয়েবসাইট খুঁজে থাকেন,তবে আশা করি এই পোস্টটি আপনার জন্য হেল্পফুল হয়েছে।কেমন লাগলো আজকের আমাদের এই ক্যানভা অল্টারনেটিভ ওয়েবসাইট পোস্টটি,কমেন্ট করে জানাতে ভুলবেন না।যদি কোনো ভুল থাকে,ধরিয়ে দিতে ভুলবেন না।আজকে এই পর্যন্ত,দেখা হবে পরবর্তী পোস্টে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।

About the Author

Hey there! I'm Munna, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

إرسال تعليق

All Posts are Protected By DMCA Reproduction in Any Form is Strictly Prohibited!

DMCA.com Protection Status

© Advance UI ‧ All rights reserved.

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.