We are making major changes to this site. Reach us if you are facing any issue by clicking on Report. Contact US!

কোন নিশ নিয়ে ব্লগ তৈরি করবো ? Best Profitable Blog Niche in 2022

best profitable niche idea for blogger

যারা নতুন ব্লগিং শুরু করেন তাদের মাঝে প্রথমেই একটা চিন্তা আসে যে, কোন বিষয়ে বা নিশ নিয়ে ব্লগ তৈরি করবো?ব্লগিং এর জন্য সবচেয়ে ভালো নিশ কোনটি?নতুন নতুন ব্লগিং এ পদার্পণ করলে এই চিন্তা টা আসা স্বাভাবিক।কারণ,আমরা যারা বিগিনার,তারা সঠিক জানি না যে কোন বিষয় নিয়ে ব্লগ করলে দ্রুত আমাদের ব্লগ জনপ্রিয় হবে।কোন নিশ নিয়ে কাজ করলে সফলতা পাওয়া যায়।

আপনি যদি নতুন ব্লগিং শুরু করেন এবং এমন কোনো নিশ নিয়ে ব্লগ লেখা শুরু করেন যার কোনো সার্চ ভলিউম নেই।তাহলে আপনার পুরো সময় বৃথা যাবে।আপনি কি জানেন? নিশ কি? নিশ হলো একটি ব্লগের পোস্টের বিষয় বা ক্যাটাগরি।অনেক ধরনের ব্লগিং নিশ রয়েছে।যেমন : শিক্ষা, স্বাস্থ্য, টেকনোলজি, নিউজ, ইত্যাদি।ব্লগিং শুরু করার সময় আমাদের অবশ্যই Profitable Niche নিয়ে কাজ করা উচিত।পাশাপাশি লক্ষ্য রাখতে হবে যেনো,আমাদের নির্বাচন করা নিশের গুগল সার্চ অথবা অন্যান্য সার্চ ইঞ্জিনে যথেষ্ট সার্চ ভলিউম থাকে।

আমাদের ব্লগে ভিজিটর আসে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে।কিন্তু আমরা যদি এমন কোনো নিশ নিয়ে কাজ শুরু করি,যেটা নিয়ে কেউ সার্চ ই করে না।তাহলে তো আমাদের ব্লগে ভিজিটর আসবে না।আর ভিজিটর না আসলে তো ব্লগিং করে কোনো লাভ নেই।তাই আমাদের ব্লগিং শুরু করার আগে low competition blogging niche এবং  profitable niche নিয়ে কাজ শুরু করতে হবে।

অধিক কম্পিটিশন রয়েছে এমন Blog niche নিয়ে কাজ শুরু করলে নতুন ব্লগিং এর ক্ষেত্রে সার্চ রেজাল্ট পেজে (SERP) র‌্যাঙ্ক করা দুষ্কর হয়ে যায়।তাই আমাদের সবকিছু বিবেচনা করে তারপর নিশ নির্বাচন করে ব্লগিং শুরু করা উচিত।এতে করে অল্প সময়েই আমরা আমাদের ব্লগ ভালো পজিশনে র‌্যাঙ্ক করাতে সক্ষম হবো।

আপনারা হয়তো লক্ষ্য করেছেন,আমার এই ব্লগটিতে আমি Blogging Tips নিয়ে আলোচনা করি।এটিও একটি নিশ।আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কয়েকটি High CPC Blogging Niche নিয়ে।এগুলো নিয়ে কাজ করলে আপনি আপনার ব্লগের অ্যাডসেন্স থেকে আসা ইনকাম অন্য কম সিপিসি ওয়ালা ব্লগ নিশ এর চেয়ে বেশি রেভিনিউ পাবেন।আজকের পোস্টে আপনি ব্লগিং নিশ আইডিয়া ২০২২ সম্পর্কে ধারণা পাবেন।

6 profitable niche ideas for Bloggers in Bangla

এই টপ ৬টি ব্লগিং নিশ নিয়ে কাজ করলে আপনি সহজেই ব্লগিং করে সফলতা পাবেন এবং গুগল অ্যাডসেন্স থেকে অধিক সিপিসি পাবেন।

1. Personal Finance niche

আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে, best profitable niche in 2022 কি? আমি আপনাকে কোনো সন্দেহ ছাড়াই বলে দিবো যে, Finance niche হলো সবচেয়ে প্রফিটেবল নিশ। এখন সবাই নিজেদের টাকা সুরক্ষিত রাখতে চায়।তাই এই ফাইন্যান্স বিষয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকে।আর এই ফাইন্যান্স নিশ এর সিপিসি রয়েছে অনেক।আপনি হয়তো অনেক সফল ব্লগারকে দেখেছেন finance niche নিয়ে কাজ করতে।কারণ,এই নিশে অনেক ট্রাফিক পাওয়া যায় গুগল সার্চ ইঞ্জিন থেকে এবং গুগল অ্যাডসেন্স থেকেও অধিক পরিমাণ সিপিসি পাওয়া যায়।

তাই নিঃসন্দেহে ফাইন্যান্স নিশ ব্লগিং করার জন্য বেস্ট নিশ। Personal Finance Niche টি অনেক বড় পরিসরে।এর অনেক সাব-ক্যাটাগরি রয়েছে। Budget এবং money management, Investment, Mutual funds, Loan, LIC ইত্যাদি।আপনি যেকোনো একটি সাব - ক্যাটাগরি নিয়ে ব্লগিং শুরু করতে পারেন।তবে ধারণা নেই এমন কোনো ক্যাটাগরি বা নিশ নিয়ে ব্লগিং শুরু করলে ব্লগ পোস্ট লেখার সময় অনেক বিপাকে পড়ে যাবেন।তাই,ধারণা রয়েছে এমন নিশ নিয়ে কাজ করা উত্তম।

একটি ব্লগে আপনি শুধু একদিন কিংবা এক মাস লিখবেন না।যদি প্রফেশনাল ভাবে ব্লগিং শুরু করেন তবে অবশ্যই আপনার লক্ষ্য থাকবে সেই ব্লগ থেকে দীর্ঘদিন যাবত ইনকাম করা।তাই এত লম্বা সময় অব্দি যে বিষয় নিয়ে লিখতে পারবেন,সেটাই নির্বাচন করা উত্তম। Personal Finance Niche এর কোনো বিষয়ের উপর আপনার ধারণা থাকলে আপনি এই নিশ নিয়ে ব্লগিং শুরু করতে পারেন।

2. Health and Fitness

Health and Fitness নিশটি অনেকদিন যাবত ইন্টারনেটে জনপ্রিয় হয়ে আছে এবং থাকবে।এই নিশের সার্চ ভলিউম রয়েছে অনেক।টপ সার্চ ভলিউম রয়েছে এমন নিশগুলোর মাঝে Health and Fitness অন্যতম।অনেকেই তাদের স্বাস্থ্য ফিট রাখতে বিভিন্ন টিপস চায়।এগুলো জানার জন্য প্রায় অধিকাংশ মানুষ প্রথমেই গুগলে সার্চ করে থাকে।আপনার যদি স্বাস্থ্য কিভাবে ফিট রাখা যায় এই সম্পর্কে ভালো ধারণা থাকে তবে এই বিষয় নিয়ে ব্লগ শুরু করতে পারেন 

Health এর সাথে জড়িত এমনই একটি বিষয় হলো weight loss । এই বিষয় নিয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকে।কারণ এই ডিজিটাল যুগে সবাই ঘরে বসে থেকেই তাদের সব সমস্যার সমাধান করতে চায়,তাই এই বিষয়ে অনেকেই গুগলে সার্চ করে থাকে।তাছাড়া Yoga, diet, Herbal remedies, Natural Therapies এবং Healthy Living, meditation এই বিষয় গুলোও Health niche এর মাঝে অনেক লাভজনক ও জনপ্রিয় ক্যাটাগরি।

যদি বলেন ইনকাম কেমন হবে এই নিশ থেকে, তবে বলবো আপনি গুগল অ্যাডসেন্সের পাশাপাশি আপনার ব্লগ থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আপনি ইনকাম করতে পারবেন।স্বাস্থ্য সম্পর্কিত প্রোডাক্ট বিক্রি করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে।বিভিন্ন ক্রিম কিংবা ব্যয়াম করার প্রসাধনী বিক্রি করতে পারবেন আপনার ব্লগ থেকেই।

3. Make Money Online

অনলাইন থেকে টাকা ইনকাম বা Make Money Online নিশটি বর্তমান সময়ে অনেক লাভজনক একটি ব্লগিং নিশ।অনেকই অনলাইন থেকে ইনকাম করতে চায়।আর অনলাইন থেকে ইনকাম করার পদ্ধতি জানতে অনেকেই গুগলে সার্চ করে থাকে।আপনি যদি এই টপিক নিয়ে ব্লগ শুরু করেন তবে সফলতা পাওয়ার চান্স রয়েছে।

অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য অনেকেই গুগলে সার্চ কে থাকে।তাই এই বিষয়ে ব্লগিং করলে হাজার হাজার ট্রাফিক পাওয়া যাবে। তাই make money online niche টি বর্তমান সময় একটি লাভজনক নিশ হিসেবে বিবেচিত হচ্ছে।এই নিশের আরো কিছু সাব - ক্যাটাগরি রয়েছে।যেমন : Blogging, Youtubing, Affiliate Marketing,  Freelancing, Outsourcing ইত্যাদি।

তাই বলা যায় আপনি এই নিশ নিয়ে ব্লগ তৈরি করলে অল্প সময়ে সফলতা পেয়ে যাবেন।

 4. Food and Racipies

Food and Racipies niche টিও অনেক জনপ্রিয় হয়ে গেছে।অনেকেই নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য গুগল এবং ইউটিউবে সার্চ করে থাকে।আপনি যদি রান্না এবং রান্নার রেসিপি সম্পর্কে ভালো ধারণা রাখেন,তবে আপনার উচিত হবে ব্লগিং শুরু করার সময় এই নিশ নিয়ে কাজ করা।এতে করে আপনার ব্লগে আপনি বিভিন্ন রেসিপি নিয়ে পোস্ট করতে পারবেন এবং গুগল থেকে প্রচুর ভিজিটর পাবেন।

Food and Racipies নিশ নিয়ে কাজ করলে গুগল থেকে ভালো পরিমাণ ভিজিটর পাওয়ার পাশাপাশি অ্যাডসেন্স থেকেও ভালো পরিমাণে সিপিসি পাবেন।এতে করে ইনকাম অনেক বেশি হবে আপনার ব্লগ থেকে।

5. How to blogs

How to blogs niche এর ভিতর ব্লগাররা বিভিন্ন প্রশ্নের উত্তর ব্লগ পোস্টের মাধ্যমে দিয়ে থাকে।অনেকেই গুগলে সার্চ করে থাকে how to make money online , how to make youtube channel, how to make website ইত্যাদি নিয়ে।এই প্রশ্নগুলো বিষয়ক সমাধান যে ব্লগ গুলো থেকে পোস্টের মাধ্যমে দেয়া হয় সেগুলোই how to blog niche এর অন্তুর্ভুক্ত।

আপনার যদি বিভিন্ন টেকনিক্যাল বিষয় সম্পর্কে জ্ঞান থাকে, কিংবা উপরে মেনশন করা search query গুলো নিয়ে ধারণা থাকে,তবে আপনি ব্লগ শুরু করার সময় how to blog niche বেছে নিতে পারেন আপনার ব্লগের নিশ হিসেবে।এতে করে অন্যদের প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে তাদের সাহায্য করার পাশাপশি আপনার ব্লগ থেকে ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন।

6. Education and Learning

আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হয়ে থাকেন,এবং তা অন্যদের শেখানোর আগ্রহ থাকে তবে আপনি আপনার পরবর্তী ব্লগের নিশ হিসেবে Education and Learning niche কে বেছে নিতে পারেন।আমরা কোনো কিছু অনলাইনে শিখতে হলে প্রথমেই গুগল কিংবা ইউটিউবে সার্চ করে থাকি।যেসব ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে আমরা আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট পাই,সেগুলো ভিজিট করি।

তাই আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন,তবে আপনার উচিত সেই বিষয় নিয়ে ব্লগ শুরু করা।সেটা হতে পারে Coding, Blogging, Android Development, Affiliate Marketing ইত্যাদি।

আমাদের শেষ কথা

উপরে আমি ৬টি সেরা ব্লগিং নিশ আইডিয়া নিয়ে আলোচনা করেছি।আপনি আপনার ব্লগের জন্য যেকোনো একটি লাভজনক নিশ নিয়ে কাজ করে সহজেই ব্লগিং লাইফে সফলতা লাভ করতে পারবেন।

এছাড়াও উপরে উল্লেখিত best blog niche গুলো আপনাকে গুগল অ্যাডসেন্স থেকে অধিক পরিমাণে ইনকাম করতে সাহায্য করবে।কোন বিষয় নিয়ে ব্লগ তৈরি করবো বা কোন ব্লগিং নিশ লাভজনক হবে এই প্রশ্ন আপনার মনে থাকলে,নিশ্চই এর উত্তর পেয়ে গেছেন।যদি আরও কোনো বিষয়ে জানার থাকে,অবশ্যই কমেন্ট করে জানাবেন।

About the Author

Hey there! I'm Munna, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

Post a Comment

All Posts are Protected By DMCA Reproduction in Any Form is Strictly Prohibited!

DMCA.com Protection Status

© Advance UI ‧ All rights reserved.

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.