We are making major changes to this site. Reach us if you are facing any issue by clicking on Report. Contact US!

এসইও করা ছাড়া ওয়েবসাইটে ভিজিটর পাওয়ার সেরা ৩টি মাধ্যম

Drive Huge Amount Traffic without SEO

ব্লগিং শুরু করার আগে আমাদের কন্টেন্ট রাইটিং (content writing) সমন্ধে ধারণা থাকা জরুরি।নয়তো,আমরা আমাদের ওয়েবসাইটে শুধু লিখে গেলে টা থেকে কোনো লাভ হবেনা।ওয়েবসাইটে কোনো ভিজিটর আসবে না এবং ভিজিটর হলো আমাদের ওয়েবসাইটের প্রাণ। Content writing এর সময় আমাদের SEO করে কন্টেন্ট লিখতে হবে।SEO হলো Search Engine Optimization। SEO করেই আমরা আমাদের ব্লগে বিভিন্ন search ইঞ্জিন থেকে ভিজিটর ড্রাইভ করে থাকি।

তাই,কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এসইও করে কন্টেন্ট রাইটিং করা গুরুত্বপূর্ণ।ব্লগ পোস্ট যদি আমরা ভালো ভাবে এসইও করতে পারি,তবে সার্চ ইঞ্জিন থেকে হাজার হাজার ভিজিটর পাওয়া কোনো ব্যাপার না।কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এসইও না করেও ওয়েবসাইটে ভিজিটর আনা যায়।আপনি যদি এসইও এক্সপার্ট না হয়ে থাকেন,এবং এসইও ফ্রেন্ডলী কন্টেন্ট রাইটিং করতে না পারেন,তবে এই মেথডটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি।

এসইও ছাড়া ওয়েবসাইটে ভিজিটর আনার উপায়

এসইও করা ছাড়াই আমরা আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর নিয়ে আসতে পারি।বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন প্রচুর পরিমাণ রিয়াল ভিজিটর আনতে পারলে এসইও নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমাদের।অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে মানুষ প্রতিনিয়ত তাদের বিভিন্ন প্রশ্ন করে থাকে।আপনার ওয়েবসাইটে যদি তেমন প্রশ্ন গুলোর উত্তর থাকে,তবে আপনি উক্ত প্রশ্নোত্তর ওয়েবসাইটে নিজের ওয়েবসাইটের পোস্টের লিঙ্ক দিয়ে প্রচুর পরিমাণ ভিজিটর নিয়ে আসতে পারবেন।

এসইও ছাড়া ওয়েবসাইটে ভিজিটর আনার টপ ৩টি ওয়েবসাইট

1. Quora

Quora হলো প্রশ্নোত্তর ভিত্তিক একটি ওয়েবসাইট।যেখানে প্রতিনিয়ত অসংখ্য মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য প্রশ্ন করে থাকেন।আপনি হয়তো দেখেছেন,অনেকেই সেসব প্রশ্নের উত্তর দিয়ে থাকে। আবার অনেকেই উক্ত উত্তর গুলোতে নিজের ওয়েবসাইটের লিংক যুক্ত করে দেয়।এতে করে সেখান থেকে তাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর যায়।

প্রশ্নোত্তর ওয়েবসাইট গুলোর মাঝে Quora (কোরা) হলো সবচেয়ে বড় এবং দ্রুত বৃদ্ধি পাওয়া একটি ওয়েবসাইট।প্রতিনিয়ত অসংখ্য মানুষ তাদের সমস্যার জন্য প্রশ্ন করে থাকে।তাই আপনি যদি এসইও করা ছাড়াই ওয়েবসাইটে ভিজিটর আনতে চান,তবে আপনার জন্য Quora সর্বোত্তম উপায়।তাই Quora থেকে ভিজিটর পেতে একটি একাউন্ট খুলে মানুষের প্রশ্নের উত্তর দিন এবং সাথে আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করে দিন।

2. Pinterest

Printetest হলো একটি ছবি শেয়ার করার ওয়েবসাইট।পিন্টারেস্ট এ আপনি বিভিন্ন রকমের ছবি দেখতে পাবেন।অনেকেই তাদের জীবনের অনেক সুন্দর মুহূর্ত গুলোর ছবি শেয়ার করে থাকে।এছাড়াও আপনি যদি গুগলে কোনো ইমেজ সার্চ করেন,তবে হয়তো দেখে থাকবেন Pinterest থেকে বেশিরভাগ রেজাল্ট এসে থাকে।কারণ, পিন্টারেস্ট একটি বিশাল বড় ইমেজ গ্যালারি ওয়েবসাইট।

অনেকেই Pinterest এ তাদের ওয়েবসাইটের কন্টেন্ট রিলেটেড ছবি আপলোড দিয়ে ডেসক্রিপশন এবং ওয়েবসাইট লিংকে তাদের ওয়েবসাইটের লিংক যুক্ত করে দিয়ে থাকে।এতে করে পিন্টারেস্ট থেকে ওয়েবসাইটে ভিজিটর আসে।আপনি যদি এসইও ছাড়া ওয়েবসাইটে ভিজিটর আনতে চান তবে আজকেই Pinterest এ একাউন্ট খুলে সুন্দর সুন্দর ছবি বানিয়ে তার সাথে লিংক যুক্ত করে আপলোড দিন।আপনার আপলোড দেয়া ছবি কেউ সার্চ করে পেলে তারা যদি বিস্তারিত জানতে চায়,তবে আপনার ওয়েবসাইট ভিজিট করবে।এভাবেই আপনি SEO ছাড়া ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবেন।

3. Answers.Yahoo.Com

Answers.Yahoo.Com ও একটি প্রশ্নোত্তর ওয়েবসাইট।Quora এর মত এখানেও প্রতিনিয়ত অনেক মানুষ তাদের সমস্যার সমাধান খুঁজে প্রশ্ন করে থাকেন।আপনি যদি SEO ছাড়া ওয়েবসাইটে ভিজিটর আনতে চান,তবে এই ওয়েবসাইটে একাউন্ট খুলে অন্যদের প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি আপনার ওয়েবসাইটের লিংক দিতে পারেন।এতে করে আপনি প্রতিদিন ভালো পরিমাণে ভিজিটর পাবেন।

এছাড়াও আরো অসংখ্য সোশ্যাল মিডিয়া,প্রশ্নোত্তর ওয়েবসাইট রয়েছে যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ভিজিটর আনতে পারবেন SEO করা ছাড়াই।যেমন আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া, যেমন : ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম এ কোনো একাউন্ট থাকে তবে আপনি সেখানে আপনার ওয়েবসাইটের পোস্ট লিংক শেয়ার করে ভিজিটর আনতে পারবেন।আপনি চাইলে ফেসবুক এ আপনার ওয়েবসাইটের জন্য একটি পেজ খুলে সেখানে আপনার ওয়েবসাইটের পোস্ট গুলো শেয়ার করে সেখান থেকেও ভালো পরিমানে ভিজিটর আনতে পারবেন।এগুলো করতে থাকা লাগবে না কোনো এসইও সম্পর্কিত জ্ঞান।

আমাদের শেষ কথা

আজকের এই পোস্টে আমি শেয়ার করেছি কিভাবে এসইও করা ছাড়া ওয়েবসাইটে ভিজিটর আনা যায়।আপনার যদি এসইও সম্পর্কে তেমন ধারণা না থাকে,তবে আপনি আমাদের ব্লগ ফলো করতে পারেন।আমি প্রতিনিয়ত ব্লগিং টিপস এবং এসইও টিপস শেয়ার করে থাকি।

About the Author

Hey there! I'm Munna, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

إرسال تعليق

All Posts are Protected By DMCA Reproduction in Any Form is Strictly Prohibited!

DMCA.com Protection Status

© Advance UI ‧ All rights reserved.

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.