We are making major changes to this site. Reach us if you are facing any issue by clicking on Report. Contact US!

Youtube Video URL Shortcuts to Make work's Easier

ইউটিউব ইউআরএল শর্টকাট

Youtube url shortcuts
Youtube video url shortcuts

আসসালামু আলাইকুম।ইউটিউব তো আমরা প্রায় সবাই দেখি।ইউটিউব হলো সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম।ইউটিউব থেকে আমরা কিছু শিখতে পারি পাশাপাশি বিনোদনের জন্যেও ইউটিউব ব্যবহার করে থাকি।

ইউটিউব ব্যবহার করে অনেকে তাদের ক্যারিয়ার ও বানিয়ে ফেলেছে।শূন্য থেকে শুরু করে এখন অনেকেই অনেক বড় বড় ইউটিউবার।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো,ইউটিউবের ইউআরএল বা লিংক এর কিছু শর্টকাট।যেগুলো দ্বারা আপনি অনেক কাজ সহজেই করতে পারবেন।

Youtube URL shortcuts

আজ ইউটিউব ভিডিও লিংকের কিছু শর্টকাট শেয়ার করবো আমি।নিচে শর্টকাট গুলো উল্লেখ করলাম :

1. How to link any part of Youtube Video?

আপনি যদি চান কারো সাথে একটি ভিডিও এর স্পেসিফিক কোনো পার্ট শেয়ার করবেন,পুরো ভিডিও না।তবে এই ট্রিকটি আপনার কাজে আসবে।এতে করে আপনার দেয়া লিংকে ক্লিক করলে ভিডিওর যে জায়গা আপনি মেনশন করে দিবেন,সেখানে থেকে ভিডিও প্লে হবে। এটা করতে হলে উক্ত ইউটিউব ভিডিওটির লিংকের শেষে &t=second অ্যাড করে দিবেন।

অর্থাৎ , https://youtube.com/watch?v=F3iKxI4-fpI এইটা একটা ইউটিউব ভিডিও এর লিংক।এটা যদি আমরা 50 সেকেন্ড থেকে শুরু করতে চাই ,তবে ভিডিও এর শেষে সেকেন্ড অ্যাড করে দিবো।সেকেন্ড অ্যাড করার পর লিংক টা হবে এমন : https://youtube.com/watch?v=F3iKxI4-fpI&t=50s । লিংকটি ভিজিট করে দেখুন ভিডিওটি 50 সেকেন্ড থেকে শুরু হবে।

তো এভাবেই আপনি যেকোনো ইউটিউব ভিডিও এর কোনো নির্দিষ্ট অংশ আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারেন।এতে করে সে লিংকটি ভিজিট করলে উক্ত সময় থেকে শুরু হবে।

2. How to jump straight to Youtube Subscriptions?

আমরা ইউটিউবে ভিডিও দেখার সময় পছন্দ মত চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে রাখি।যেনো পরবর্তীতে সেই চ্যানেল গুলোর আপলোড করা ভিডিও আমরা সহজেই আমাদের ভিডিও ফীড এ পেয়ে যাই।কিন্তু আপনি কি জানতেন,ইউটিউব এ সাবস্ক্রাইব করা সব চ্যানেলের ভিডিও এর ফীড এ আমরা একটি ইউআরএল দিয়ে ভিজিট করতে পারি।

সাধারণত আমাদের ডিফল্ট ইউটিউব ভিডিও ফিডে সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিডিও এর পাশাপাশি সাজেস্ট করা ভিডিও আসে।কিন্তু এই লিংকের মাধ্যমে আমরা শুধু আমাদের সাবস্ক্রাইব করা চ্যানেল গুলোর নতুন ভিডিও গুলো দেখতে পারবো।

এটা করার জন্য আপনাদেরকে ভিজিট করতে হবে এই লিংকে : youtube.com/feed/subscriptions । এই লিংকে গেলে আপনার একাউন্ট দিয়ে সাবস্ক্রাইব করা সব চ্যানেলের ভিডিও গুলো দেখতে পারবেন।

3. How to get any Youtube Video Thumbnail?

আপনি যদি কোনো ইউটিউব ভিডিও এর থাম্বনেইল পেতে চান,তবে আপনাকে একটি লিংকে ভিজিট করতে হবে ওই ভিডিও এর আইডি দিয়ে।তাহলে আপনি সহজেই আপনি পছন্দের ভিডিও এর থাম্বনেইল পেয়ে যাবেন।এতে করে আপনাকে কোন থার্ড পার্টি ওয়েবসাইটে ভিসিট করতে হবে না।

আপনার পছন্দের ইউটিউব ভিডিও এর থাম্বনেইল পেতে ভিজিট করুন এই লিংকে : img.youtube.com/vi/[VideoID]/maxresdefault.jpg ।এখানে VideoID হলো ইউটিউব ভিডিও এর আইডি।যেমন : https://m.youtube.com/watch?v=F3iKxI4-fpI এইটা একটা ইউটিউব ভিডিও এর লিংক।এই ভিডিও এর ID হলো : v= এর পরের অংশটুকু।অর্থাৎ, F3iKxI4-fpI । আপনি যদি এই ভিডিওটির থাম্বনেইল পেতে চান,তবে আপনাকে এভাবে ( img.youtube.com/vi/[F3iKxI4-fpI]/maxresdefault.jpg ) লিংকটি সেট করে তারপর ব্রাউজারে পেস্ট করে ভিজিট করতে হবে।

এভাবেই আপনি আপনার পছন্দের কোনো ইউটিউব ভিডিও এর থাম্বনেইল পেতে পারেন খুব সহজেই।ম্যাক্স রেজুলেশনে আপনার পছন্দের ইউটিউব ভিডিও এর থাম্বনেইল পেয়ে যাবেন যদি এই টিপসটি ফলো করেন।

উপসংহার

আজকের এই পোস্টে আমি দেখিয়েছি কিভাবে আপনি কিছু ট্রিকস করে ইউটিউব ইউআরএল দিয়ে যেকোনো কাজ সহজেই করতে পারবেন।আমার আজকের এই ইউটিউব ভিডিও লিংক এর শর্টকাট পোস্টটি যদি আপনার উপকারে আসে,তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না।কোনো সমস্যা হলে জানাবেন।

আরও অনেক থার্ড পার্টি ওয়েবসাইট আছে,যেগুলো ব্যবহার করে আপনি ইউটিউব বিষয়ক যেকোনো কাজ সহজেই করতে পারবেন।সেগুলো নিয়ে আজ আর আলোচনা করলাম না।শীঘ্রই এমন ওয়েবসাইট গুলো নিয়ে পোস্ট করবো।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন।আল্লাহ হাফেজ।

About the Author

Hey there! I'm Munna, a Web Designer, Graphic Designer as well as a Content Creator. I love to Redesign and create interesting things.

Post a Comment

All Posts are Protected By DMCA Reproduction in Any Form is Strictly Prohibited!

DMCA.com Protection Status

© Advance UI ‧ All rights reserved.

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.